জাতীয় সংগীতের বদলে আযানের ধ্বনি প্রচার করা হোকঃ
জাতীয় সংগীত জাতির মূল্যবোধের পরিচয় বহন করে। আজ পৃথিবীর যেসব তথাকথিত secular দেশে ধর্মনিরপেক্ষতার বুলি প্রচার করা হয় তাদের দেশেই ধর্মকে কেন্দ্র করে জাতীয় সংগীত রচনা করা হয়। যেমনঃ ধর্মনিরপেক্ষ বলে পরিচিত বৃটেন, নিউজিল্যান্ড, আর কানাডার রয়েল সংগীত ও জাতীয় সংগীতে তারা বৃটেনের রানীর নামে দরুদ পাঠ করেঃ
“God Save the Queen
God save our gracious Queen,
Long live our noble Queen,
God save the Queen;
Send her victorious,
Happy and glorious,
Long to reign over us,
God save the Queen.
Oh Lord our God arise,
Scatter our enemies,
And make them fall
Confound their politics
Frustrate their knavish tricks,
On Thee our hopes we fix
Oh save us all!”
জাতীয় সংগীতে যা বলা হয় তাই মানুষ অবিকল পাঠ করে দিনের শুরুতে বিদ্যালয়, অফিস-আদালত শুরু করে। মুসলমানদের আযানেও মুয়াজ্জিন যা বলে তাই সবাই পুনরায় বলে দিন শুরু করে। আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “যখন তোমরা আযান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে।”
বৃটেন-কানাডার মত তাদের জাতীয় সংগীতে রাণীর নামে দরুদ পাঠের বদলে নবীজী সাঃ ত্রর উম্মতরা আযানের পর নবীজী সাঃ এর নামে দরুদ পড়ে। জাবির ইব্নু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আযান শুনে দু’আ করেঃ ‘হে আল্লাহ্-এ পরিপূর্ণ আহবান ও প্রতিষ্ঠিত সালাতের মালিক, মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ওয়াসীলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাঁকে সে মাকামে মাহমুদে পোঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন’–ক্বিয়ামাতের দিন সে আমার শাফা’আত লাভের অধিকারী হবে।”রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-আরো বলেন, “যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার দরুন তার উপর দশটি রহমত (করুণা) অবতীর্ণ করবেন।"(মুসলিম ৩৮৪,)
আবদুল্লাহ্ ইব্নু ‘আবদুর রহমান আনসারী মাযিনী (রহঃ) থেকে বর্ণিতঃ তাকে তার পিতা সংবাদ দিয়েছেন যে, আবূ সা’ঈদ খুদরী (রাঃ) তাঁকে বললেন, আমি দেখছি তুমি বক্রী চরানো এবং বন-জঙ্গলকে ভালোবাসো। তাই তুমি যখন বক্রী নিয়ে থাকো, বা বন-জঙ্গলে থাকো এবং সালাতের জন্য আযান দাও, তখন উচ্চকণ্ঠে আযান দাও। কেননা, জিন্, ইনসান বা যে কোন বস্তুই যতদূর পর্যন্ত মুয়ায্যিনের আওয়াজ শুনবে, সে কিয়ামাতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। আবূ সা’ঈদ (রাঃ) বলেন, এ কথা আমি আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শুনেছি। এছাড়াও আযান দেয়া যায় ভালো সংবাদে যেমনঃ নবজাতক জন্মগ্রহণ করার পর।
খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ উদ্বোধনী অনুষ্ঠানেই ”God Bless America” সংগীতটি প্রচার করা হয়। তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাংলাদেশে কেন ভারতের রবীন্দ্রনাথের রচনা করা গান বাজানো বাধ্যতামূলক করা হয়েছে? নাকি বাংলাদেশেও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ গান বাজানো হচ্ছে? রবীন্দ্রনাথের এই "সোনার বাংলা" গান প্রথম পরিবেশিত হয় ১৯০৫ সালে যার সাথে বাংলাদেশের ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাবোধের কোন সম্পর্ক নাই। যদি বাংলাদেশ ত্রবং বাংলা ভাষা নিয়ে এমন চেতনাবোধ থাকে তবে বাংলাদেশীদের রচিত গানের বদলে ভারতীয় কবির গান কেন জাতীয় সংগীত করা হয়েছে আর হিন্দি ভাষার চ্যানেল কেন ভাষাসৈনিকদের দেশে প্রচার করা হচ্ছে?
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিল বাংলাদেশ ত্রবং মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গা আর উগ্র সাম্প্রদায়িকতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল অসামান্য। রবীন্দ্রনাথের লেখা “রীতিমত নভেল” গল্পে মুসলিমদের অপমান করে ত্রই রবীন্দ্রনাথ লিখেছিল:” তিন লক্ষ ম্লেচ্ছ (অপবিত্র) কণ্ঠের ‘আল্লাহ আকবর’ ধ্বনি নিমগ্ন হয়ে গেলো। “রবীন্দ্রনাথ মুসলিম সৈন্যদেরকে “যবন” বা অসভ্য বলে উল্লেখ করে তার লেখা ত্রই বইয়ে।
রবীন্দ্রনাথের “সোনার বাংলা” সংগীতের কিছু লাইন হলঃ
“ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে—
দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
মরি হায়, হায় রে—
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি!”
দেশের কি পা থাকে নাকি? দেশকে না হয় মা ডাকলেন বুঝলাম তবে এই পা কার? তবে এই পা কি হিন্দুদের দুর্গা মায়ের পা? ইসলামে আল্লাহ ব্যতীত কারো নামে শপথ বা কারো পায়ে সিজদা করা শিরকসরূপ। ধর্মনিরপেক্ষতার নামে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের ধর্মচর্চাকে বিঘ্ন করা ত্রবং মুসলমানদের শিরক করতে বাধ্য করার নামই কি ধর্মনিরপেক্ষতা। ১৯৭১ সালের মুজিব নগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই সোনার বাংলা গানটি বাজানো হয়। সেদিন বাংলাদেশের সরকার কি আল্লাহর নামে শপথ নিয়েছিল নাকি হিন্দুদের দুর্গা মায়ের নামে? মহান আল্লাহ্র বাণীঃ “তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু বুঝে সুঝে সে সব শপথ তোমরা কর তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন।”
১৯৭৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ২৫ লাইনের এই গানের ১০ লাইনকে জাতীয় সংগীত গাওয়ার নিয়ম তৈরি করা হয়েছে। সব বিদ্যালয়ের দিনের কার্যক্রম জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু করার নিয়ম তৈরি করা হয়েছে।
বর্তমানের অবস্থা এমনি হয়েছে যে, পাঠ্যপুস্তকে পড়ানো হয়-
“সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি...”
কর্মসূচিতে করানো হয়-
“শিরক দিয়ে স্কুলে শিশুদের দিন হয় শুরু,
আল্লাহকে ভুলে গিয়ে মুখে কবিগুরু।”
নিয়ম করা হয়েছে বিদ্যালয়ের কার্যক্রমের আগে শুধু চার লাইন গাইলে হবে না। “গাইতে হবে পুরো জাতীয় সংগীত। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার উদ্দেশ্যে সংসদ ভবনে প্রবেশ করার শুরুতে ও শেষে পূর্ণ জাতীয় সংগীত বাজাতে হবে। রাষ্ট্রপতির ভাষণ যখন জাতির উদ্দেশে সম্প্রচার করা হয়, তখন সম্প্রচারের শুরু ও শেষে দুই লাইন বাজাতে হবে। রাষ্ট্রপতি যখন কোনো প্যারেডে সালাম গ্রহণ করে, তখনো দুই লাইন বাজাতে হয়। তা ছাড়া রাষ্ট্রপতি যদি কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হয় বা কোনো অনুষ্ঠানের উদ্বোধন করে অথবা প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকে, তাহলে এসব ক্ষেত্রে তাদের আগমন ও প্রস্থানের সময় দুই লাইন জাতীয় সংগীত বাজানোর নিয়ম রয়েছে”। (সূত্রঃ প্রথম আলো)
গণতন্ত্র যদি হয় of the people, by the people, for the people তবে সংখ্যাগরিষ্ঠ জনগণের নির্বাচিত আযানকে বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক!
বলুন,
“আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই
আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসুল
আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসুল
মহান আল্লাহর ইবাদাতের (নামাযের) দিকে এসো
মহান আল্লাহর ইবাদাতের দিকে এসো
কল্যাণের দিকে আসো
কল্যাণের দিকে আসো
আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ
বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ
আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই।”
অথবা,
বাংলাদেশে হিন্দু ত্রবং মুসলিমদের জন্য ভিন্ন জাতীয় সংগীতের ব্যবস্থা করা হোক। এইদেশে হিন্দু-মুসলিম সকলেই বসবাসরত। নিউজিল্যান্ডেও দুটি জাতীয় সংগীত আছে।