ও সাদা মেঘ বলো
আবার বুঝি মন হলো ভার?
সাদা আকাশ কালো।
ঝরঝরিয়ে দুনিয়া ভেজাও যখন তখন,
তোমার ছেলে দস্যি বুঝি তোমার মতন?
মা তো আমার দু'হাত তোলে জায়নামাজে
আল্লাহর আরশ কাঁপিয়ে কাঁদেন আপন মনে।
আমি যেন জান্নাতি হই
জগৎ করে আলো।
প্রাণ গুলোতে প্রদীপ জ্বেলে
দূর করে সব কালো।
তোমার ছেলে সঙ্গী হবে সেদিন আমার,
নীল আকাশে ভাসাও এবার
ভেলা টা যে এবার তোমার।
No comments:
Post a Comment