Thursday, September 12, 2019

আব্দুল মালেক

শহীদ আব্দুল মালেক ভাইয়ের কালজয়ী কিছু বক্তব্যের চুম্বক অংশ।
“বেঁচে থাকার জন্য ডিগ্রি নিতে হবে যাতে আয়-রোজগারের একটা পথ হয়। কিন্তু ওটাকে জীবনের চরম লক্ষ্য বানিয়ে নিতে চাই না। খুব ভালো রেজাল্টের ধান্ধা করলে ক্যারিয়ার গড়ার নেশায় পেয়ে বসার আশঙ্কা আছে।’’
শহীদ আব্দুল মালেক জানতেন যে ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয়া মানেই কঠিন পরীক্ষাকে মাথা পেতে নেয়া। সেটা জেনে পথ চলার কারণেই কোনো প্রতিবন্ধকতা তাঁর পথ আগলে রাখতে পারেনি। পাহাড়সম দৃঢ়তা নিয়ে এগিয়ে গেছেন সম্মুখ পানে। তাঁর বলিষ্ঠতা, আত্মবিশ্বাস এবং সংগ্রামী চেতনার পরিচয় মিলে নিম্নোক্ত বক্তব্যে..
‘‘জানি আমার দুঃসংবাদ পেলে মা কাঁদবেন, কিন্তু উপায় কি বলুন? বিশ্বের সমস্ত শক্তি আল্লাহর দেয়া জীবন বিধানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা করছে। আমরা মুসলমান যুবকেরা বেঁচে থাকতে তা হতে পারে না। হয় বাতিল উৎখাত করে সত্যের প্রতিষ্ঠা করবো অথবা সে প্রচেষ্টায় আমাদের জীবন শেষ হয়ে যাবে। আপনারা আমায় প্রাণভরে দোয়া করুন জীবনের শেষ রক্ত বিন্দু দিয়েও যেন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি। কারাগারের অন্ধকার, সরকারি যাতাকলের নিষ্পেষণ যেন আমাকে ভড়কে দিতে না পারে।”
“আমরা তো জেনে বুঝেই এ পথে এসেছি। এই পথ থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে দেখবো যে অনেকদূর পথ পেরিয়ে এসেছি, কিন্তু সামনের দিকে তাকালে মনে হবে আমাদের আরও অনেক পথ চলতে হবে। এই পথে চলতে গিয়ে যদি আমরা দ্রুতগামী কোনো বাহন পাই তাহলে সেটাতে সওয়ার হয়েই মঞ্জিলে মকসুদে পৌঁছবো, যদি তেমনটা না পাই তাহলে শ্লোথ কোনো বাহনে করে হলেও আমরা সেই মঞ্জিলে পৌঁছার চেষ্টা করবো। এই পথ চলতে গিয়ে বাতিল শক্তি যদি আমাদের পা দুটো কেটে ফেলে তাহলে আমরা হাতের উপর ভর করে মঞ্জিলে পৌঁছার চেষ্টা করবো। বাতিল শক্তি যদি আমাদের হাত দুটোকেও কেটে ফেলে তাহলে আমরা আমাদের শরীরের উপর ভর করে মঞ্জিলের দিকে এগিয়ে যাব, এই পর্যায়ে বাতিলেরা যদি ধর থেকে আমাদের মাথা বিচ্ছিন্ন করে ফেলে তাহলে আমরা আমাদের চোখ দিয়ে সেই মঞ্জিলের দিকে চেয়ে থাকবো, বাতিল শক্তি যদি আমাদের চোখ দুটোও তুলে নেয় তাহলে আমরা আমাদের মন দিয়ে ধ্যান করবো যে কখন আমরা আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাব, এরপরও আমরা বাতিলের সামনে কখনো মাথা নত করবো না।’’

জিবনে ব্যর্থতার মানি জিবন শেষ নয়।

যে যার জায়গায় ভালো থাকবে। কেউ সফলতার গল্প শুনাবে, কেউ ব্যার্থতার গল্প শুনিয়ে মন খারাপ করে দিবে।
সবাই জিততে চায়,কেউ হারতে চায়না। কেউই ইচ্ছে করে হারেনা। তবে কেউ কেউ সময়ের সাথে তাল মিলাতে গিয়ে হেরে যায়, যা তাঁরা একদম চায়নি।
যুদ্ধে পরাজিত সৈনিক বলুন আর জয়ী সৈনিক বলুন, সবাই ভালো থাকে। যে জয়ী হয়েছে সে ভালো থাকবে আরো একটা যুদ্ধ জয় করার খুশিতে। আর যে হেরেছে সে হাসপাতালের বেডে শুয়ে থেকেও খুশি থাকবে বেঁচে থাকতে পারার খুশিতে।
হার জিত যাই হোক। সবাই চায় ভালো থাকতে। কিন্তু সবাই পারেনা। পৃথিবীই সবাইকে ভালো থাকতে দেয়না। আসল কথা হচ্ছে এই অপরিচিত পৃথিবী চাইনা। কারন সবাই ভালো থাকলে ভালো থাকাটাই যে মূল্যহীন হয়ে যাবে।

ভূল থেকে শিক্ষানিন।

আপনি যেহেতু মানুষ তাই অবশ্যই আপনি ভুল করবেন। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে পাঠিয়েছেন এবং পাঠাবেন তাদের সবাই ভুল করবে।আসলে, সবাই ভুল করবে বলতে আমি যা বুঝিয়েছে তা হল, যারা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে পরিচালিত মহান ব্যক্তিরা ব্যতীত আর সকল মানুষই ভুল করবে।হতে পারে সে ভুলের মাত্রা আপনার পর্যায়ে কম এবং আমার পর্যায় বেশি।
বর্তমান এই পরিস্থিতিতে পৃথিবীর জনবসতি গুলো এমন অসভ্য এবং বর্বর হয়ে গেছে অসভ্য এবং বর্বরতার মধ্যে আপনি নিজেকে সম্পূর্ণ ফিউল রাখতে পারবেন না।অবশ্যই সবার উচিত সম্পূর্ণভাবে ফিউর থাকার সর্বচ্ছ চেষ্টা করা।
অধিকাংশ ভুল হয়তো আপনি নিজের অজান্তেই করছেন এবং কিছু ভুল নিজের আত্মার খায়েশ মেটানোর জন্য করছেন।আপনি যেভাবেই ভুল করেননা কেন অবশ্যই সেই ভুলের জন্য মহান আল্লাহর দরবারে আপনাকে ধারণা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুই প্রকার শয়তান থেকে রক্ষা পাওয়ার কথা বলেছেন।আপনারা যদি সূরা নাছ পড়েন তাহলে শেষ আয়াতে দেখতে পারবেন "আমি জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি" তাই আমাদের সবার উচিত জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। মানুষ শয়তান গুলোর মধ্যে বর্তমান যুবকের দোকার কারন হচ্ছে কিছু নারী আর নারীদের জন্য হচ্ছে কিছু পুরুষ। তাই মোহরানা ব্যতীত কোন নারী বা পুরুষের সংস্পর্শে যাওয়া থেকে বিরত থাকুন।অবশ্যই আপনি দুনিয়া এবং পরকাল উভয় জগতে সম্মানিত হবেন।

একটি কবিতা।

ও সাদা মেঘ বলো
আবার বুঝি মন হলো ভার?
সাদা আকাশ কালো।

ঝরঝরিয়ে দুনিয়া ভেজাও যখন তখন,
তোমার ছেলে দস্যি বুঝি তোমার মতন?
মা তো আমার দু'হাত তোলে জায়নামাজে
আল্লাহর আরশ কাঁপিয়ে কাঁদেন আপন মনে।

আমি যেন জান্নাতি হই
জগৎ করে আলো।
প্রাণ গুলোতে প্রদীপ জ্বেলে
দূর করে সব কালো।

তোমার ছেলে সঙ্গী হবে সেদিন আমার,
নীল আকাশে ভাসাও এবার
ভেলা টা যে এবার তোমার।

জাতিয় সংগিত পরিবর্তন।

জাতীয় সংগীতের বদলে আযানের ধ্বনি প্রচার করা হোকঃ

জাতীয় সংগীত জাতির মূল্যবোধের পরিচয় বহন করে। আজ পৃথিবীর যেসব তথাকথিত secular দেশে ধর্মনিরপেক্ষতার বুলি প্রচার করা হয় তাদের দেশেই ধর্মকে কেন্দ্র করে জাতীয় সংগীত রচনা করা হয়। যেমনঃ ধর্মনিরপেক্ষ বলে পরিচিত বৃটেন, নিউজিল্যান্ড, আর কানাডার রয়েল সংগীত ও জাতীয় সংগীতে তারা বৃটেনের রানীর নামে দরুদ পাঠ করেঃ

“God Save the Queen
God save our gracious Queen,
Long live our noble Queen,
God save the Queen;
Send her victorious,
Happy and glorious,
Long to reign over us,
God save the Queen.
Oh Lord our God arise,
Scatter our enemies,
And make them fall
Confound their politics
Frustrate their knavish tricks,
On Thee our hopes we fix
Oh save us all!”

জাতীয় সংগীতে যা বলা হয় তাই মানুষ অবিকল পাঠ করে দিনের শুরুতে বিদ্যালয়, অফিস-আদালত শুরু করে। মুসলমানদের আযানেও মুয়াজ্জিন যা বলে তাই সবাই পুনরায় বলে দিন শুরু করে। আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “যখন তোমরা আযান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে।”

বৃটেন-কানাডার মত তাদের জাতীয় সংগীতে রাণীর নামে দরুদ পাঠের বদলে নবীজী সাঃ ত্রর উম্মতরা আযানের পর নবীজী সাঃ এর নামে দরুদ পড়ে। জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আযান শুনে দু’আ করেঃ ‘হে আল্লাহ্‌-এ পরিপূর্ণ আহবান ও প্রতিষ্ঠিত সালাতের মালিক, মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ওয়াসীলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাঁকে সে মাকামে মাহমুদে পোঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন’–ক্বিয়ামাতের দিন সে আমার শাফা’আত লাভের অধিকারী হবে।”রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-আরো বলেন, “যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার দরুন তার উপর দশটি রহমত (করুণা) অবতীর্ণ করবেন।"(মুসলিম ৩৮৪,)

আবদুল্লাহ্ ইব্‌নু ‘আবদুর রহমান আনসারী মাযিনী (রহঃ) থেকে বর্ণিতঃ তাকে তার পিতা সংবাদ দিয়েছেন যে, আবূ সা’ঈদ খুদরী (রাঃ) তাঁকে বললেন, আমি দেখছি তুমি বক্‌রী চরানো এবং বন-জঙ্গলকে ভালোবাসো। তাই তুমি যখন বক্‌রী নিয়ে থাকো, বা বন-জঙ্গলে থাকো এবং সালাতের জন্য আযান দাও, তখন উচ্চকণ্ঠে আযান দাও। কেননা, জিন্, ইনসান বা যে কোন বস্তুই যতদূর পর্যন্ত মুয়ায্‌যিনের আওয়াজ শুনবে, সে কিয়ামাতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। আবূ সা’ঈদ (রাঃ) বলেন, এ কথা আমি আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শুনেছি। এছাড়াও আযান দেয়া যায় ভালো সংবাদে যেমনঃ নবজাতক জন্মগ্রহণ করার পর।

খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ উদ্বোধনী অনুষ্ঠানেই ”God Bless America” সংগীতটি প্রচার করা হয়। তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাংলাদেশে কেন ভারতের রবীন্দ্রনাথের রচনা করা গান বাজানো বাধ্যতামূলক করা হয়েছে? নাকি বাংলাদেশেও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ গান বাজানো হচ্ছে? রবীন্দ্রনাথের এই "সোনার বাংলা" গান প্রথম পরিবেশিত হয় ১৯০৫ সালে যার সাথে বাংলাদেশের ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাবোধের কোন সম্পর্ক নাই। যদি বাংলাদেশ ত্রবং বাংলা ভাষা নিয়ে এমন চেতনাবোধ থাকে তবে বাংলাদেশীদের রচিত গানের বদলে ভারতীয় কবির গান কেন জাতীয় সংগীত করা হয়েছে আর হিন্দি ভাষার চ্যানেল কেন ভাষাসৈনিকদের দেশে প্রচার করা হচ্ছে?

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিল বাংলাদেশ ত্রবং মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গা আর উগ্র সাম্প্রদায়িকতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল অসামান্য। রবীন্দ্রনাথের লেখা “রীতিমত নভেল” গল্পে মুসলিমদের অপমান করে ত্রই রবীন্দ্রনাথ লিখেছিল:” তিন লক্ষ ম্লেচ্ছ (অপবিত্র) কণ্ঠের ‘আল্লাহ আকবর’ ধ্বনি নিমগ্ন হয়ে গেলো। “রবীন্দ্রনাথ মুসলিম সৈন্যদেরকে “যবন” বা অসভ্য বলে উল্লেখ করে তার লেখা ত্রই বইয়ে।

রবীন্দ্রনাথের “সোনার বাংলা” সংগীতের কিছু লাইন হলঃ
“ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে—
দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
মরি হায়, হায় রে—
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি!”

দেশের কি পা থাকে নাকি? দেশকে না হয় মা ডাকলেন বুঝলাম তবে এই পা কার? তবে এই পা কি হিন্দুদের দুর্গা মায়ের পা? ইসলামে আল্লাহ ব্যতীত কারো নামে শপথ বা কারো পায়ে সিজদা করা শিরকসরূপ। ধর্মনিরপেক্ষতার নামে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের ধর্মচর্চাকে বিঘ্ন করা ত্রবং মুসলমানদের শিরক করতে বাধ্য করার নামই কি ধর্মনিরপেক্ষতা। ১৯৭১ সালের মুজিব নগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই সোনার বাংলা গানটি বাজানো হয়। সেদিন বাংলাদেশের সরকার কি আল্লাহর নামে শপথ নিয়েছিল নাকি হিন্দুদের দুর্গা মায়ের নামে? মহান আল্লাহ্‌র বাণীঃ “তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু বুঝে সুঝে সে সব শপথ তোমরা কর তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন।”

১৯৭৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ২৫ লাইনের এই গানের ১০ লাইনকে জাতীয় সংগীত গাওয়ার নিয়ম তৈরি করা হয়েছে। সব বিদ্যালয়ের দিনের কার্যক্রম জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু করার নিয়ম তৈরি করা হয়েছে।

বর্তমানের অবস্থা এমনি হয়েছে যে, পাঠ্যপুস্তকে পড়ানো হয়-
“সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি...”
কর্মসূচিতে করানো হয়-
“শিরক দিয়ে স্কুলে শিশুদের দিন হয় শুরু, 
আল্লাহকে ভুলে গিয়ে মুখে কবিগুরু।”

নিয়ম করা হয়েছে বিদ্যালয়ের কার্যক্রমের আগে শুধু চার লাইন গাইলে হবে না। “গাইতে হবে পুরো জাতীয় সংগীত। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার উদ্দেশ্যে সংসদ ভবনে প্রবেশ করার শুরুতে ও শেষে পূর্ণ জাতীয় সংগীত বাজাতে হবে। রাষ্ট্রপতির ভাষণ যখন জাতির উদ্দেশে সম্প্রচার করা হয়, তখন সম্প্রচারের শুরু ও শেষে দুই লাইন বাজাতে হবে। রাষ্ট্রপতি যখন কোনো প্যারেডে সালাম গ্রহণ করে, তখনো দুই লাইন বাজাতে হয়। তা ছাড়া রাষ্ট্রপতি যদি কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হয় বা কোনো অনুষ্ঠানের উদ্বোধন করে অথবা প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকে, তাহলে এসব ক্ষেত্রে তাদের আগমন ও প্রস্থানের সময় দুই লাইন জাতীয় সংগীত বাজানোর নিয়ম রয়েছে”। (সূত্রঃ প্রথম আলো)

গণতন্ত্র যদি হয় of the people, by the people, for the people তবে সংখ্যাগরিষ্ঠ জনগণের নির্বাচিত আযানকে বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক!

বলুন,
“আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই
আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসুল
আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসুল
মহান আল্লাহর ইবাদাতের (নামাযের) দিকে এসো
মহান আল্লাহর ইবাদাতের দিকে এসো
কল্যাণের দিকে আসো
কল্যাণের দিকে আসো
আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ
বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ
আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই।”

অথবা,
বাংলাদেশে হিন্দু ত্রবং মুসলিমদের জন্য ভিন্ন জাতীয় সংগীতের ব্যবস্থা করা হোক। এইদেশে হিন্দু-মুসলিম সকলেই বসবাসরত। নিউজিল্যান্ডেও দুটি জাতীয় সংগীত আছে।

Sunday, August 18, 2019

ছোট বেলায় যা ভাবতাম


আমি ভাবতাম এসব শুধু আমিই করতাম।


আমি ভাবতাম এসব শুধু আমিই করতাম।
আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না😉,তবে আমরা ভাগ্যবান ছিলাম😜 যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই🙋।একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো🚦,আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম🤗আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম🤑দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে,😇সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম 😓।রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার সাথে যাচ্ছে💥কারেন্টের💡 সুইচের দুইদিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম😜।স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে দৌড়াদৌড়ী করে যেতাম🏃🏃।ক্লাসে কলম কলম খেলা🖋,খাতায় ক্রিকেট খেলা🏏,চোর👽-ডাকাত👻-বাবু😘-পুলিশ 🤗খেলতাম। অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর ও কত কি😎। এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🍿,হাওয়াই মিঠাই🍣 খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত😑।হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার🚁 গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম👫। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন👰 দেখবো বলে। শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে😬। এবং সন্ধার পর আলিফ লায়লা👽,সিন্দবাদ,👺রবিনহুড,👹ম্যাকাইভার👦 দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম😬। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা😭 মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতম😈 কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে😜 বিকেলে কুতকুত,কানামাছি,🤓গোল্লাছুট 🏃না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😓 ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এতো মজা লাগতো যা বলার বাইরে😎। নানু বাড়ি,দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়🤗ব্যাডমিন্টন,কেরাম,লুডু না খেললে কি হয়🤔ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল😍তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো🙄,ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি
আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো ,নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে??
এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি সেই ছেলে বেলা টা ফিরে পেতেম !! আসলেই ঐ দিন গুলোকে খুব মিস করি।
কালেক্টেড মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম😜।স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে দৌড়াদৌড়ী করে যেতাম🏃🏃।ক্লাসে কলম কলম খেলা🖋,খাতায় ক্রিকেট খেলা🏏,চোর👽-ডাকাত👻-বাবু😘-পুলিশ 🤗খেলতাম। অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর ও কত কি😎। এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🍿,হাওয়াই মিঠাই🍣 খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত😑।হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার🚁 গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম👫। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন👰 দেখবো বলে। শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে😬। এবং সন্ধার পর আলিফ লায়লা👽,সিন্দবাদ,👺রবিনহুড,👹ম্যাকাইভার👦 দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম😬। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা😭 মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতম😈 কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে😜 বিকেলে কুতকুত,কানামাছি,🤓গোল্লাছুট 🏃না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😓 ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এতো মজা লাগতো যা বলার বাইরে😎। নানু বাড়ি,দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়🤗ব্যাডমিন্টন,কেরাম,লুডু না খেললে কি হয়🤔ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল😍তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো🙄,ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি
আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো ,নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে??
এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি সেই ছেলে বেলা টা ফিরে পেতেম !! আসলেই ঐ দিন গুলোকে খুব মিস করি।

Friday, August 16, 2019

খুঁজেছি তোমায়।


আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার সৃষ্টিকর্তাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ।এখন পর্যন্ত আমি যতটুকু পেয়েছি ততটুকুতেই আমি সন্তুষ্ট। আরো অনুসন্ধান করছি,আমার সৃষ্টিকর্তার মহিমা সম্পর্কে জানার।

ব্লগে আমার প্রথম পোষ্ট।


পৃথিবীতে স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল।কেউ স্বপ্ন দেখে ভোরবেলা, কেউ বা স্বপ্ন দেখে চাঁদনী রাতে।যে যেভাবেই দেখুক না কেন,স্বপ্ন কিন্তু এক অদ্ভুত অনুভুতির নাম।প্রকৃতপক্ষে,স্বপ্ন দেখেই আমরা ক্ষান্ত হই।স্বপ্নটাকে পরবর্তী পর্যায়ে হৃদয়ের মধ্যে আর লালন করি না। মৌলিক বিষয় হচ্ছে, আসলেই স্বপ্নটা কি(?)। সে বিষয়ে অন্তরে অনুধাবন এবং চোখে বাসাটা ও অন্তরে আকাঙ্খা প্রকৃতপক্ষে স্বপ্ন নয়।স্বপ্ন হচ্ছে যেটা আপনাকে বাস্তবায়নের জন্য সব সময় ফিড়া(যন্ত্রনা) দিবে।আপনি ঘুমাতে যাবেন কিন্তু স্বপ্ন বাস্তবায়নের আখাংকা আপনাকে ঘুমাতে দেবে না।সব সময় আপনার মস্তিষ্কে এই কথাই প্রভাব ফেলবে,যে কোন উপায়ে আমাকে তা বাস্তবায়ন করতে হবে প্রকৃতপক্ষে আমার মতে এটাই স্বপ্ন।