Thursday, September 12, 2019

জিবনে ব্যর্থতার মানি জিবন শেষ নয়।

যে যার জায়গায় ভালো থাকবে। কেউ সফলতার গল্প শুনাবে, কেউ ব্যার্থতার গল্প শুনিয়ে মন খারাপ করে দিবে।
সবাই জিততে চায়,কেউ হারতে চায়না। কেউই ইচ্ছে করে হারেনা। তবে কেউ কেউ সময়ের সাথে তাল মিলাতে গিয়ে হেরে যায়, যা তাঁরা একদম চায়নি।
যুদ্ধে পরাজিত সৈনিক বলুন আর জয়ী সৈনিক বলুন, সবাই ভালো থাকে। যে জয়ী হয়েছে সে ভালো থাকবে আরো একটা যুদ্ধ জয় করার খুশিতে। আর যে হেরেছে সে হাসপাতালের বেডে শুয়ে থেকেও খুশি থাকবে বেঁচে থাকতে পারার খুশিতে।
হার জিত যাই হোক। সবাই চায় ভালো থাকতে। কিন্তু সবাই পারেনা। পৃথিবীই সবাইকে ভালো থাকতে দেয়না। আসল কথা হচ্ছে এই অপরিচিত পৃথিবী চাইনা। কারন সবাই ভালো থাকলে ভালো থাকাটাই যে মূল্যহীন হয়ে যাবে।

No comments:

Post a Comment